

সংস্থার ( সংগঠনের) ইতিহাস
সঙ্গীত ও শিল্পকলা প্রচারের মাধ্যমে সমাজ জীবনে সুস্থ সাংস্কৃতিক মানসিকতা ও শিল্পবোধ জাগ্রত করার লক্ষ্যে স্বর্গীয় শ্রী করালি মোহন চ্যাটার্জী মহাশয় আশির দশকের মধ্যভাগে পেশাদার শিল্পকলা পারদর্শী গুণীজনদের এক মঞ্চে একত্রিত করেন। পরবর্তীতে তাদের কাছে তালিম প্রাপ্ত ছাত্রছাত্রীদের বৎসরান্তে পরীক্ষার মাধ্যমে মানপত্র ও উপাধি প্রদান দ্বারা সম্মানিত করা সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৮৮ সালে স্বর্গীয় শ্রী করালি মোহন চ্যাটার্জী মহাশয়ের অনুপ্রেরণায় ও শ্রী শ্যামল কিশোর চৌধুরী মহাশয়ের সহযোগিতায় এবং সর্বোপরি স্বর্গীয় শ্রী পৃথ্বীশ ভট্টাচার্য মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগে গড়ে ওঠে শাস্ত্রীয় সংগীত কলা পরিষদ (ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯৬১ এর অধীনে নিবন্ধীকৃত, রেজিস্ট্রেশন নাম্বার – SO058116)।
আজ সে পরিপূর্ণ বয়সের অধিকারী এবং অগ্রগণ্য হিসেবে মান্য। বিগত বছরগুলো সুনামের সাথে অতিক্রম করা মোটেই সহজসাধ্য ছিল না, বিভিন্ন সময়ে বিভিন্ন বাধা-বিপত্তি আসেনি এমন নয়। আমাদের শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমরা সব বাধা-বিপত্তিকে কাটিয়ে আমাদের লক্ষ্যে অবিচল থেকে আজ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ও পরীক্ষা পরিচালন কেন্দ্ররূপে নিজেদের প্রতিস্থাপন করতে পেরেছি। সঙ্গীত ও শিল্পকলার প্রচারের মাধ্যমে গুণী শিক্ষক ও শিল্পীদের সম্মান প্রদান ও নবীন শিল্পীদের প্রতিভার পরিচিতি প্রকাশ করার যে ব্রত আমরা স্বর্গীয় শ্রী পৃথ্বীশ ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে গ্রহণ করেছি তা পালন করতে অঙ্গীকারবদ্ধ।
সৃষ্টিশীলতা এবং প্রতিভা সৃজন
সৃজনশীলতা এবং প্রতিভা বিকাশ শাস্ত্রীয় সংগীত কলা পরিষদ কেন্দ্রে, আমরা ছাত্রদের তাদের শিল্পী দক্ষতা প্রদর্শনের জন্য একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম সরবরাহ করি। আমাদের পরীক্ষা কাঠামো বিভিন্ন শিল্পের মধ্যে ছাত্রদের দক্ষতা মূল্যায়ন করে, যার মধ্যে অন্তর্ভুক্ত:
Join us at Sastriya Sangeet Kala Parishad Center and unlock your creative potential!
Our expert faculty and rigorous evaluation process ensure that students receive constructive feedback and guidance to refine their skills








